উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। সকাল গড়িয়ে বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে না। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনের বেলাতেও অনুভূত হচ্ছে ঠান্ডা। বিশেষ করে সকাল ও সন্ধ্যার পর শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সোমবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সোমবার পঞ্চগড়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে আসায় দিনভর শীতের অনুভূতি বাড়ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বায়ুমণ্ডলের নিম্নস্তরে জলীয় বাষ্পের আধিক্য, আকাশ মেঘাচ্ছন্ন থাকা এবং বাতাসের স্থিরতার কারণে এমন আবহাওয়া বিরাজ করছে। মেঘের কারণে সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না। ফলে মাটি পর্যাপ্ত উত্তপ্ত হচ্ছে না। এ কারণে দিনের বেলাতেও ঠান্ডা অনুভূত হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মৌসুমি বায়ুর সক্রিয় ও নিষ্ক্রিয় অবস্থার পরিবর্তনশীল আচরণও আবহাওয়ার ওপর প্রভাব ফেলছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পূর্বাভাস কেটে গেলে সারা দিন কুয়াশা পড়ার সম্ভাবনা থাকবে না। তবে শীতের তীব্রতা বেশি অনুভূত হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!