ভূমিকম্পে আজ সকালে কেঁপে ওঠেছে দেশের উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়সহ আশপাশের বিভিন্ন এলাকা। মঙ্গলবার সকাল ৭টা ৩২মিনিটের দিকে হঠাৎ এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্প মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূমিকম্প অনুভূত হওয়ার পর অনেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।
অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫দশমিক ৪ ভাগ। প্রাথমিক তথ্যে আরও বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি। পঞ্চগড় থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ১৬৪ দশমিক ৩ কিলোমিটার বলে প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,ভূমিকম্পের বিস্তারিত তথ্য আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিতভাবে জানানো সম্ভব হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!