মধ্যপ্রাচ্যের দেশ Saudi Arabia-এ ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া আগামী ২৬ মে পালিত হবে পবিত্র আরাফাত দিবস।
রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণায় এ তথ্য জানানো হয়। সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করেছে। পোস্টে বলা হয়, রোববার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে শুরু হচ্ছে পবিত্র জিলহজ মাস।
এর আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশও ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। Malaysia ও Indonesia জানিয়েছে, আগামী ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে তারা ঈদুল আজহা উদযাপন করবে।
অন্যদিকে Brunei জানিয়েছে, দেশটির আকাশে রোববার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সেখানে ১৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৮ মে পালিত হবে ঈদুল আজহা।
ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী Nasaruddin Umar বলেন, দেশটির ৮৮টি স্থানে চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাধারণত সৌদি আরবে ঈদ উদযাপনের পরদিন Bangladesh-সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপন করা হয়। বাংলাদেশে ঈদ কবে পালিত হবে, তা চাঁদ দেখা সাপেক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ঘোষণা করা হবে।
ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম হজ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লি Mecca-য় হজ পালনে অংশ নেন। জিলহজ মাসের ৯ তারিখ আরাফাতের ময়দানে সমবেত হন হাজিরা। পরদিন ১০ জিলহজ উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।
পবিত্র ঈদুল আজহায় সামর্থ্যবান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি করেন।
সূত্র: Gulf News, Khaleej Times
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!