পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ২৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৮ হাজার ২০২ জন।
শুক্রবার প্রকাশিত হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত দেশে ফেরা হাজিদের এই হিসাব পাওয়া গেছে। ফিরে আসা হাজিদের মধ্যে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি ২১ হাজার ৯২০ জন হাজিকে দেশে ফিরিয়েছে। এছাড়া সৌদি এয়ারলাইনস ১৮ হাজার ৮৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৩৮০ জন হাজিকে পরিবহন করেছে। অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন আরও ৩ হাজার ৩১১ জন।
এ পর্যন্ত মোট ১২৩টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৫৫টি, সৌদি এয়ারলাইনস ৪৭টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট।
হজ বুলেটিনে জানানো হয়েছে, চলতি মৌসুমে সৌদি আরবে অবস্থানকালে চিকিৎসাসেবা নিয়েছেন ৬২ হাজার ২৪৩ জন বাংলাদেশি হাজি। এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৪৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উল্লেখ্য, হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল গত ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট পরিচালিত হয় ২১ মে। অন্যদিকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে। এই কার্যক্রম চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!