সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। এতে বাজারে ইতিবাচক প্রবণতার আভাস মিলেছে।
সোমবার (২০ এপ্রিল) লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইতে ১৪৮ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এ সময়ে অর্ধেকের বেশি সিকিউরিটিজের দাম বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৩৭৯টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ২০৯টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টির দাম।
অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে অন্য সূচকগুলোতে মিশ্র প্রবণতা দেখা গেছে।
এই সময়ে ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৯৯০ পয়েন্টে নেমেছে। অন্যদিকে শরিয়াহভিত্তিক ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেনের হিসাবে, প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে মোট ১৪৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। আগের কার্যদিবসে এক্সচেঞ্জটিতে মোট লেনদেন হয়েছিল ৮১৯ কোটি ২০ লাখ টাকা।
লেনদেনের শুরুতে মূল্যসূচকে মিশ্র প্রবণতা থাকলেও অধিকাংশ শেয়ারের দাম বাড়ায় বাজারে আংশিক ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!