অর্থনীতি

ডিএসইর বাজার মূলধন বাড়ল ১ হাজার ৯১৯ কোটি টাকা

আপডেট: এপ্রি ২৫, ২০২৬ : ০৫:০৯ এএম ১২
ডিএসইর বাজার মূলধন বাড়ল ১ হাজার ৯১৯ কোটি টাকা

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে গত সপ্তাহে (১৯–২৩ এপ্রিল)। এ সময়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)–এর বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯১৯ কোটি টাকা। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আলোচিত সপ্তাহে ডিএসইর সবগুলো মূল্যসূচকই বেড়েছে। এর মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪২ পয়েন্ট। পাশাপাশি ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৫ পয়েন্ট এবং ডিএসইএস সূচক বেড়েছে ০.২১ পয়েন্ট।

লেনদেনের দিক থেকেও ইতিবাচক ধারা ছিল। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫১৪ কোটি ২৩ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৩ হাজার ২৭৩ কোটি ১৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১ হাজার ২৪১ কোটি ৭ লাখ টাকা।

প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৮৪ কোটি ৫৫ লাখ টাকা বা ১০ দশমিক ৩৩ শতাংশ। গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৯০২ কোটি ৮৪ লাখ টাকা, যেখানে আগের সপ্তাহে তা ছিল ৮১৮ কোটি ২৯ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির দাম।

সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৫৫০ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬ লাখ ৮৫ হাজার ৬৩১ কোটি টাকা।

এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)–এ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও লেনদেন কমেছে। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ০.৪৭ ও ০.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪,৮৩২ ও ৯,০৯৩ পয়েন্টে।

তবে সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৪৭ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ২৪৩ কোটি ৪৩ লাখ টাকা। অর্থাৎ লেনদেন কমেছে ৯৫ কোটি ৭০ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৮টির দাম বেড়েছে, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ারদর।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!