মার্কিন-ইরান সংঘাতের কারণে সরবরাহ বিঘ্ন ও অবকাঠামোগত ক্ষতির প্রভাবে বৈশ্বিক এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বাজারে ২০২৭ সালের শেষ পর্যন্ত সংকট অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।
প্যারিস থেকে এএফপি জানায়, শুক্রবার প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্পমেয়াদি সরবরাহ ঘাটতি এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ধীরগতির কারণে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এলএনজি সরবরাহে প্রায় ১২ হাজার কোটি ঘনমিটার ঘাটতি দেখা দিতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন গ্যাস উৎপাদন প্রকল্প চালু হলে সময়ের সঙ্গে এই ঘাটতি কিছুটা কমতে পারে। তবে ততদিন পর্যন্ত বাজারে চাপ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
আইইএ সতর্ক করে বলেছে, বিশেষ করে ২০২৬ ও ২০২৭ সালজুড়ে এলএনজি সরবরাহে সংকটের প্রভাব বেশি অনুভূত হতে পারে, যা জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে।
বিশ্লেষকেরা বলছেন, এই পরিস্থিতির কারণে জ্বালানির দাম উচ্চ পর্যায়ে থাকতে পারে এবং আমদানিনির্ভর দেশগুলোর জন্য ব্যয় বাড়ার ঝুঁকি তৈরি হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!