অর্থনীতি

প্রথম ঘণ্টায় ডিএসইতে ২৬৭ কোটি টাকা লেনদেন

আপডেট: মে ০৭, ২০২৬ : ০৫:৪৩ এএম
প্রথম ঘণ্টায় ডিএসইতে ২৬৭ কোটি টাকা লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (৭ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয়েছে অধিকাংশ শেয়ারের দর বৃদ্ধির মধ্য দিয়ে। লেনদেনের প্রথম ঘণ্টায় বাজারে প্রায় ২৬৭ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়তে থাকে। বেলা ১১টা পর্যন্ত মোট ৩৮৬টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২৫৮টির দাম বেড়েছে, ৪৯টির কমেছে এবং ৭৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

দাম বৃদ্ধির প্রবণতার কারণে প্রথম ঘণ্টায় সবকটি মূল্যসূচকে ঊর্ধ্বমুখী ধারা দেখা গেছে। প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭০ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫ পয়েন্টে দাঁড়ায়।

লেনদেনের তথ্য অনুযায়ী, প্রথম ঘণ্টায় মোট ২৬৬ কোটি ৫৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে প্রথম ঘণ্টায় লেনদেন ছিল ২৪২ কোটি ৫৯ লাখ টাকা, আর পুরো দিনে মোট লেনদেন হয় ৭৬৭ কোটি ৬৮ লাখ টাকার।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!