অর্থনীতি

দেশের চাহিদা মেটাতে ২ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

আপডেট: মে ০৯, ২০২৬ : ০৬:৩৫ এএম
দেশের চাহিদা মেটাতে ২ কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত চলতি বছরের সিসিজিপি’র ২০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে মোট ২৮২ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে এই সয়াবিন তেল ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ইন্দোনেশিয়ার জাকার্তাভিত্তিক প্রতিষ্ঠান পিটি ট্রিনিটি কাহিয়া এনার্জি থেকে তেলটি সংগ্রহ করা হবে। প্রতিষ্ঠানটি ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়নভিত্তিক উৎস থেকে সয়াবিন তেল সরবরাহ করবে বলে জানানো হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানান, বাজারে সরবরাহ স্থিতিশীল রাখা এবং ভোক্তা চাহিদা পূরণে এই আমদানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!