দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে মে মাসে মোট ১১ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ইতিমধ্যে তিনটি কার্গো দেশে পৌঁছেছে। বাকি আটটি আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে।
শনিবার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক এ কে এম মিজানুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, গ্যাসের বাড়তি চাহিদা পূরণে স্পট মার্কেট ও দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি আমদানি অব্যাহত রয়েছে। মে মাসের জন্য মোট ১১টি কার্গো নিশ্চিত করা হয়েছে।
পেট্রোবাংলার এই কর্মকর্তা আরও জানান, জুন মাসের জন্য ইতিমধ্যে চারটি এলএনজি কার্গো আমদানির চুক্তি সম্পন্ন হয়েছে। এর মধ্যে কিছু স্পট মার্কেট থেকে এবং কিছু দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আনা হবে। পাশাপাশি আরও কয়েকটি কার্গো আমদানির প্রক্রিয়াও চলছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দেশে শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও আবাসিক খাতে গ্যাসের চাহিদা বাড়ায় সরকার নিয়মিত এলএনজি আমদানির ওপর জোর দিচ্ছে। সরবরাহে ঘাটতি এড়াতে বিকল্প উৎস থেকেও এলএনজি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে মোট নয়টি এলএনজি কার্গো আমদানি করা হয়। এর মধ্যে আটটি স্পট মার্কেট থেকে এবং একটি কাতার এনার্জি ট্রেডিংয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আসে।
আরপিজিসিএল জানিয়েছে, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা থেকে এলএনজিবাহী কার্গোগুলো আমদানি করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!