অর্থনীতি

চার ব্রোকারেজ হাউজের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার করেছে ডিএসই

আপডেট: মে ১১, ২০২৬ : ০৫:১২ এএম
চার ব্রোকারেজ হাউজের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার করেছে ডিএসই

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চারটি ব্রোকারেজ হাউজের অনুমোদিত প্রতিনিধি (অথরাইজড রিপ্রেজেন্টেটিভ) প্রত্যাহার করেছে। সংশ্লিষ্ট প্রতিনিধিরা বিভিন্ন ব্রোকারেজ প্রতিষ্ঠানে ডিএসইর অনুমোদিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই জানিয়েছে, ইউনিক্যাপ সিকিউরিটিজ লিমিটেড–এর (ডিএসই ট্রেক নম্বর-১৬৩) অনুমোদিত প্রতিনিধি মো. জাবেদ হোসেন–এর অনুমোদন প্রত্যাহার করা হয়েছে।

এ ছাড়া সাবভ্যালি সিকিউরিটিজ লিমিটেড–এর (ডিএসই ট্রেক নম্বর-১৬৮) অনুমোদিত প্রতিনিধি সৈয়দ শাহ লাকিত উল্লাহ–এর অনুমোদনও বাতিল করা হয়েছে।

অন্যদিকে ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড–এর (ডিএসই ট্রেক নম্বর-২৩৭) অনুমোদিত প্রতিনিধি মো. সোহেল রানা–এর অনুমোদন প্রত্যাহার করা হয়েছে।

একই সঙ্গে ওয়ান সিকিউরিটিজ লিমিটেড–এর (ডিএসই ট্রেক নম্বর-২৪১) অনুমোদিত প্রতিনিধি মোখলাসুর রহমান–এর অনুমোদনও প্রত্যাহার করেছে ডিএসই।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!