দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার রাতে প্রকাশিত Bangladesh Bank–এর সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও রিজার্ভের এ অবস্থান দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে।
এর আগে আমদানি ব্যয়, বৈদেশিক ঋণ পরিশোধ এবং ডলারের বাজারে চাপের কারণে রিজার্ভে ওঠানামা দেখা গেলেও সাম্প্রতিক সময়ে তা কিছুটা স্থিতিশীল রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!