জাল বা ভুয়া কাগজপত্র জমা দিলে শেনজেনভুক্ত দেশগুলোর ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস।
আজ সোমবার (১৮ মে) এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, ভিসা আবেদনকারীদের অবশ্যই মূল ও অপরিবর্তিত কাগজপত্র জমা দিতে হবে। কোনো ধরনের জাল, কারসাজি করা বা বিভ্রান্তিকর তথ্যযুক্ত নথি গ্রহণযোগ্য হবে না।
এ ধরনের নথি জমা দিলে আবেদন সরাসরি বাতিল করা হবে বলেও সতর্ক করা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!