আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ছুটির আগে আগামী শনিবার (২৩ মে) দেশের শেয়ারবাজারে স্বাভাবিক কার্যদিবসের মতো লেনদেন চলবে। তবে ঈদের ছুটি শেষে টানা সাত দিন লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার (১৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ডিএসই জানায়, ঈদের আগে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) সাধারণ কর্মদিবস হিসেবে শেয়ারবাজারের অফিস ও লেনদেন কার্যক্রম চালু থাকবে।
এরপর সরকারি ছুটির অংশ হিসেবে ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে দেশের শেয়ারবাজারের সব ধরনের লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
ছুটি শেষে আগামী ১ জুন (সোমবার) থেকে আবারও নিয়মিত সময়সূচি অনুযায়ী শেয়ারবাজারের কার্যক্রম শুরু হবে বলে জানায় ডিএসই।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!