চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি-এর নিট লোকসান দাঁড়িয়েছে ৩৯৬ কোটি টাকা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির নিট মুনাফা ছিল ২১ কোটি টাকা।
ব্যাংকটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত রোববার (১৬ মে) পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদনটি অনুমোদন করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য প্রান্তিকে রূপালী ব্যাংকের সুদ আয় হয়েছে ৬৫৮ কোটি টাকা, বিপরীতে সুদ ব্যয় দাঁড়িয়েছে ১ হাজার ৩০৪ কোটি টাকা। আগের বছরের একই সময়ে সুদ আয় ছিল ৮৫৯ কোটি টাকা এবং সুদ ব্যয় ১ হাজার ১৩৭ কোটি টাকা।
এ সময়ে ব্যাংকটির পরিচালন লোকসান হয়েছে ৮৪ কোটি টাকা, যেখানে আগের বছর একই সময়ে পরিচালন মুনাফা ছিল ৩০৬ কোটি টাকা।
প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ১২ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল শেয়ারপ্রতি ১৩ পয়সা মুনাফা।
৩১ মার্চ ২০২৬ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৫ পয়সায়।
এর আগে ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি রূপালী ব্যাংক। ওই বছরে ব্যাংকটির ইপিএস ছিল ১৪ পয়সা।
১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকের পরিশোধিত মূলধন ৪৮৭ কোটি ৯৩ লাখ টাকা। এর মধ্যে সরকারের মালিকানা রয়েছে ৯০ শতাংশের বেশি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!