অর্থনীতি

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ১০ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

আপডেট: মে ২২, ২০২৬ : ০৪:৫৭ এএম
বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ১০ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১০ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এসব ডলার ক্রয় করা হয়েছে।

চলতি মে মাসে বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত মোট ৫৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে। এ ছাড়া ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক মোট ৬২৩ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার ক্রয় করেছে।

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং রিজার্ভ ব্যবস্থাপনা শক্তিশালী করার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক নিয়মিত ডলার ক্রয়-বিক্রয় কার্যক্রম পরিচালনা করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!