দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে নিট রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ১১ বিলিয়ন ডলার।
সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মোট বা গ্রস রিজার্ভ বর্তমানে ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, আইএমএফের ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুসারে হিসাব করা নিট রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ১১ বিলিয়ন ডলার।
আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে বৈদেশিক মুদ্রার প্রকৃত ব্যবহারযোগ্য অংশ নির্ধারণে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ হিসাব করা হয়। এ পদ্ধতিতে বিভিন্ন দায় ও অপ্রাপ্য সম্পদ বাদ দিয়ে নিট রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।
বাংলাদেশ ব্যাংক নিয়মিতভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভের হালনাগাদ তথ্য প্রকাশ করে থাকে। সাম্প্রতিক সময়ে রপ্তানি আয়, প্রবাসী আয় এবং বৈদেশিক লেনদেনের প্রবাহের ওপর ভিত্তি করে রিজার্ভের অবস্থান পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!