অর্থনীতি

ঈদের পর সোনার দাম কমাল বাজুস

আপডেট: জুন ০২, ২০২৬ : ০৫:৩৪ এএম
ঈদের পর সোনার দাম কমাল বাজুস

ঈদুল আজহার পর দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায়।

আজ মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্যহার ঘোষণা করে বাজুস। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা, যা আগের দিনের তুলনায় ৩ হাজার ২৬৬ টাকা কম। এর আগে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

দেশীয় বাজারে স্বর্ণের কাঁচামালের দামের ওঠানামার ভিত্তিতে বাজুস সময় সময় সোনা ও রুপার নতুন মূল্য নির্ধারণ করে থাকে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!