দেশের বাজারে সোনার দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে। ফলে এক ভরি ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা।
আজ শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্যহার ঘোষণা করে বাজুস। সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা খাঁটি সোনার দাম কমে যাওয়ায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ লাখ ১৮ হাজার ৬৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।
এর আগে ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। নতুন সিদ্ধান্তে সেই দাম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ২৪৯ টাকা, ২১ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং ১৮ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ২৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার দাম ভরিপ্রতি ৩ হাজার ২০৮ টাকা।
তবে বাজুস নির্ধারিত এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট এবং জুয়েলারি প্রতিষ্ঠানের মজুরি যোগ হয়ে খুচরা পর্যায়ে ক্রেতাদের আরও বেশি মূল্য পরিশোধ করতে হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!