অর্থনীতি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার

আপডেট: জুন ১৬, ২০২৬ : ০৪:২৩ এএম
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৬৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত ‘ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬)’ পদ্ধতিতে হিসাব করলে দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মোট (গ্রস) রিজার্ভ এবং বিপিএম-৬ অনুযায়ী নিট রিজার্ভের মধ্যে পার্থক্য হয় বিভিন্ন স্বল্পমেয়াদি দায় ও অন্যান্য সমন্বয় হিসাবের কারণে।

বর্তমান রিজার্ভ দেশের আমদানি ব্যয় মেটানো এবং বৈদেশিক লেনদেন সক্ষমতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রিজার্ভ হিসাবের স্বচ্ছতা নিশ্চিত করতে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ব্যাংক আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসরণ করে রিজার্ভের তথ্য প্রকাশ করে আসছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!