অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মোহাম্মদ আশিকুর রহমান

আপডেট: জুন ১৬, ২০২৬ : ০৫:০৩ এএম
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মোহাম্মদ আশিকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান। গত ১৪ জুন তাঁকে পদোন্নতি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১–এ সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদ আশিকুর রহমান ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকিং সুপারভিশন, সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্ট (সিবিএসপি), ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, এসএমই বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।

তিনি আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন দায়িত্বে যুক্ত ছিলেন। অ্যালায়েন্স ফর ফিন্যান্সিয়াল ইনক্লুসনের জেন্ডার ইনক্লুসিভ ফাইন্যান্স কমিটিতে ভাইস চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

শিক্ষাজীবনে মোহাম্মদ আশিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে ডিএআইবিবি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন্স বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

পেশাগত প্রশিক্ষণের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, চীন, মালয়েশিয়া, ফিলিপাইনসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেন।

ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্রসন্তানের জনক।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!