দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৪ হাজার ৩৭৪ টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা, যা আগে ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। শুক্রবার (১৯ জুন) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুস জানায়, শুক্রবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে রুপার দামেও নতুন দর ঘোষণা করা হয়েছে। বাজুসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২৪৯ টাকা। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্বর্ণালংকারে ভ্যাট কাঠামো পরিবর্তনের প্রভাবের কারণে নতুন দর সমন্বয় করা হয়েছে। এর আগে বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ ভ্যাট থাকলেও নতুন প্রস্তাবে প্রতি ভরি সোনার ওপর নির্দিষ্ট ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!