দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ করেছে, যেখানে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। নতুন এ মূল্য আজ সোমবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সর্বশেষ আন্তর্জাতিক বাজার ও স্থানীয় পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের সোনা ভরিতে ২ লাখ ২০ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৮৯ হাজার ২৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৪ হাজার ৬০১ টাকায় বিক্রি হবে।
সোনার দাম বাড়ানো হলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ২৪৯ টাকা নির্ধারিত রয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ২০৮ টাকায় অপরিবর্তিত আছে।
বাজুসের পক্ষ থেকে বলা হয়েছে, বৈশ্বিক বাজারে ওঠানামা এবং স্থানীয় চাহিদা–সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়েই মূল্য সমন্বয় করা হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!