অর্থনীতি

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আহসান হাবিব

আপডেট: জুন ৩০, ২০২৬ : ০৫:০৪ এএম
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আহসান হাবিব

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিব–কে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বও পালন করবেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বর্তমানে আহসান হাবিব জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্ব অনুযায়ী তিনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিবের পাশাপাশি এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করবেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!