চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ৩৬৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৩৪ কোটি ৩০ লাখ (৩৫.৩৪৩ বিলিয়ন) মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৩ হাজার ৪ কোটি ৭০ লাখ (৩০.০৪৭ বিলিয়ন) মার্কিন ডলার। সে হিসাবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংক–এর সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জুন মাসের প্রথম ২৮ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৫৮ কোটি ৬০ লাখ (২.৫৮৬ বিলিয়ন) মার্কিন ডলার। আগের বছরের একই সময়ের ২৫৪ কোটি (২.৫৪০ বিলিয়ন) মার্কিন ডলারের তুলনায় যা প্রায় ১ দশমিক ৮ শতাংশ বেশি।
শুধু ২৮ জুন এক দিনেই দেশে এসেছে ১৩ কোটি ৩০ লাখ (১৩৩ মিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই মোট রেমিট্যান্স ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। ধারাবাহিক এই প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বৈদেশিক লেনদেনের ভারসাম্য এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব রাখছে।
বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং বিদেশে কর্মরত বাংলাদেশিদের অব্যাহত অবদান রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!