অর্থনীতি

এআই চিপ উৎপাদনে ৫১৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়া

আপডেট: জুন ৩০, ২০২৬ : ০৫:০৭ এএম
এআই চিপ উৎপাদনে ৫১৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে দক্ষিণ কোরিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ উৎপাদন খাতে প্রায় ৫১৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির তুলনামূলক অনুন্নত দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে সরকার।

বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে। সোমবার দক্ষিণ কোরিয়ার সরকার ও দেশটির শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যৌথভাবে এ বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করে।

দেশটির শিল্পমন্ত্রী কিম জুং-কোয়ান সাংবাদিকদের বলেন, এই উদ্যোগ দেশের প্রযুক্তি খাতে বৈশ্বিক প্রতিযোগিতা বাড়াতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপ উৎপাদনে নেতৃত্ব ধরে রাখতে সহায়ক হবে। তিনি জানান, প্রকল্পটির আওতায় প্রায় ৮০০ ট্রিলিয়ন ওয়ন বা প্রায় ৫১৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় প্রযুক্তি খাতের বিনিয়োগগুলোর একটি।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পে চারটি অত্যাধুনিক চিপ উৎপাদন কারখানা নির্মাণ করা হবে। পাশাপাশি এআই সেমিকন্ডাক্টর শিল্পের জন্য প্রয়োজনীয় অংশীদার প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে একটি শিল্প নেটওয়ার্কও গড়ে তোলা হবে।

সরকারের আশা, এই বিনিয়োগের মাধ্যমে দক্ষিণ কোরিয়া বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!