অর্থনীতি

১১ মাস ২৯ দিনে রেমিট্যান্স ৩৫.৪৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ

আপডেট: জুলা ০১, ২০২৬ : ০৪:৫৭ এএম
১১ মাস ২৯ দিনে রেমিট্যান্স ৩৫.৪৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ১৭.৩ শতাংশ

চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ১১ মাস ২৯ দিনে দেশে ৩৫ দশমিক ৪৪২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ ১৭ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ২৯ জুন পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩ হাজার ৫৪৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার (৩৫.৪৪২ বিলিয়ন ডলার)। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৩ হাজার ২১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার (৩০.২১৩ বিলিয়ন ডলার)।

তবে জুন মাসে রেমিট্যান্স প্রবাহে সামান্য কমতি দেখা গেছে। চলতি মাসের প্রথম ২৯ দিনে দেশে এসেছে ২৬৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার (২.৬৮৬ বিলিয়ন ডলার), যা গত বছরের একই সময়ের ২৭০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (২.৭০৭ বিলিয়ন ডলার) থেকে দশমিক ৮ শতাংশ কম।

তবু পুরো অর্থবছরের হিসাবে রেমিট্যান্স প্রবাহে দুই অঙ্কের প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার সরবরাহ এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!