অর্থনীতি

৪৩ পণ্য ও সেবা রপ্তানিতে নগদ প্রণোদনা বহাল

আপডেট: জুলা ০৬, ২০২৬ : ০৬:২৬ এএম
৪৩ পণ্য ও সেবা রপ্তানিতে নগদ প্রণোদনা বহাল

চলতি ২০২৬–২৭ অর্থবছরেও ৪৩ ধরনের পণ্য ও সেবা রপ্তানির বিপরীতে নগদ সহায়তা বা প্রণোদনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পণ্য ও খাতভেদে রপ্তানিকারকেরা সর্বনিম্ন শূন্য দশমিক ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা পাবেন।

এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০২৬–২৭ অর্থবছরের জন্য ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এ প্রণোদনা কার্যকর থাকবে। মোট ৪৩টি পণ্য ও সেবা খাত এ সুবিধার আওতায় থাকবে।

সার্কুলারে বলা হয়েছে, রপ্তানির বিপরীতে নগদ সহায়তা পাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাংকের নিয়োজিত বহিঃনিরীক্ষক (অডিটর) বা নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন যাচাই ও নিরীক্ষা সম্পন্ন করতে হবে। নিরীক্ষা শেষে প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে রপ্তানিকারকেরা প্রণোদনার অর্থ পাবেন।

রপ্তানি খাতে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, নতুন বাজারে প্রবেশে উৎসাহ দেওয়া এবং বৈদেশিক মুদ্রা অর্জন বাড়ানোর লক্ষ্যেই সরকার এ নগদ সহায়তা অব্যাহত রেখেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!