দেশের বৈদেশিক মুদ্রার মোট (গ্রস) রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৬ জুলাই পর্যন্ত দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার।
অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৩ হাজার ১৯৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গ্রস রিজার্ভে বাংলাদেশ ব্যাংকের অধীনে থাকা মোট বৈদেশিক মুদ্রার সম্পদ অন্তর্ভুক্ত থাকে। তবে আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভে তাৎক্ষণিকভাবে ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার সম্পদ বিবেচনায় নেওয়া হয়। ফলে দুই ধরনের হিসাবের মধ্যে কিছু পার্থক্য দেখা যায়।
No comments yet. Be the first to comment!