চলতি বছরের জুলাই মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৪২ কোটি ৭০ লাখ (১ দশমিক ৪২৭ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই সময়ের তুলনায় এ প্রবাহ প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ বেশি।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, ১৩ জুলাই এক দিনেই প্রবাসীরা দেশে ১০ কোটি ১০ লাখ (১০১ মিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্স প্রবাহে এ ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অর্থনীতিবিদদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, প্রণোদনা সুবিধা এবং প্রবাসীদের ধারাবাহিক অংশগ্রহণের ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি বজায় রয়েছে। এর ফলে বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ার পাশাপাশি দেশের সামষ্টিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!