ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমে যাওয়ায় বাজারে নেতিবাচক প্রবণতা দেখা যায়। তবে লেনদেনের পরিমাণ এক হাজার ২০০ কোটি টাকার বেশি ছিল।
ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ৩৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ৫১ কোটি ৭১ লাখ ৮৩ হাজার ৩৭৮টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২১১ কোটি ১৩ লাখ টাকা।
দিন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৭ দশমিক ৯০ পয়েন্ট কমে ৫ হাজার ৮৭১ দশমিক ৬০ পয়েন্টে নেমে আসে। ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ২১৬ দশমিক ৬৫ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৪ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১ হাজার ১৯৯ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করে।
লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০০টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ২৪৫টির কমেছে এবং ৪৪টির দর অপরিবর্তিত ছিল। অর্থাৎ বাজারে মূল্যহ্রাস পাওয়া কোম্পানির সংখ্যাই ছিল বেশি।
লেনদেনের শীর্ষে ছিল আইটিসি। এছাড়া টেকনো ড্রাগস, ফারইস্ট নিটিং, ফু-ওয়াং সিরামিক, শেলটেক অর্গানিক ইন্ডাস্ট্রিজ, সিটি ব্যাংক, মালেক স্পিনিং, লঙ্কাবাংলা ফাইন্যান্স, সাইহাম কটন এবং ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস উল্লেখযোগ্য লেনদেন করেছে।
অন্যদিকে, দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল কয়েকটি মিউচুয়াল ফান্ড। এর মধ্যে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এফবিএফ ইনকাম ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড ও ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড উল্লেখযোগ্য।
দরপতনের তালিকায় ছিল প্রিমিয়ার ব্যাংক, উসমানিয়া গ্লাস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, জিলবাংলা সুগার, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স এবং শ্যামপুর সুগার মিলস।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!