অর্থনীতি

সৌদিতে বাংলাদেশ-সৌদি বিনিয়োগ ফোরামের উদ্যোগ

আপডেট: জুলা ২৪, ২০২৬ : ০৫:১৪ এএম
সৌদিতে বাংলাদেশ-সৌদি বিনিয়োগ ফোরামের উদ্যোগ

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদারে সৌদি আরবে বাংলাদেশ-সৌদি বিনিয়োগ ফোরাম আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীসহ বিভিন্ন বাণিজ্য প্রসার কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও জানিয়েছে সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সাবসিসিআই)।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাবসিসিআইর সভাপতি আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল এ পরিকল্পনার কথা তুলে ধরে। এ সময় সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতাও কামনা করে সংগঠনটি।

সাবসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে সাবসিসিআইর উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ওপর আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সৌদি আরবের বাজারে বাংলাদেশের সৃজনশীল শিল্প, হস্তশিল্প ও বহুমুখী পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণেরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

প্রতিনিধিদল বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত করতে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!