চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৭ দিনেই দেশে ২৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ২০ দশমিক ২ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১ থেকে ২৭ জুলাই পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা বৈধ ব্যাংকিং চ্যানেলে ২ দশমিক ৫২৪ বিলিয়ন (২৫২ কোটি ৪০ লাখ) মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ২ দশমিক ০৯৯ বিলিয়ন (২০৯ কোটি ৯০ লাখ) ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ২৭ জুলাই এক দিনেই প্রবাসীরা ৮ কোটি ৭০ লাখ (৮৭ মিলিয়ন) মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা অব্যাহত থাকায় চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। জুলাইয়ের প্রথম ২৭ দিনের হিসাবে রেমিট্যান্সে বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০ দশমিক ২ শতাংশ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!