অর্থনীতি

জুলাইয়ের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলারের বেশি

আপডেট: জুলা ৩০, ২০২৬ : ০৫:০৫ এএম
জুলাইয়ের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৬২ কোটি ডলারের বেশি

চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৮ দিনে দেশে ২৬২ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৯ দশমিক ৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ১ থেকে ২৮ জুলাই পর্যন্ত প্রবাসীরা দেশে মোট ২৬২ কোটি ১০ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২১৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ২৮ জুলাই একদিনেই দেশে এসেছে ৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। রেমিট্যান্স প্রবাহে এ ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় মেটানো এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!