মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এ খান বেলাল। বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় তাঁকে এ পদে নির্বাচিত করা হয়।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে এম এ খান বেলাল ব্যাংকটির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি সম্রাট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান। ট্রেড, শিল্প, শিপিং ও ব্যাংকিংসহ বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। পাশাপাশি তিনি নোয়াখালী জেলা সমিতির নির্বাচিত সভাপতিও।
ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায়ও সম্পৃক্ত রয়েছেন এম এ খান বেলাল। তাঁর উদ্যোগে নোয়াখালীর বেগমগঞ্জে একাধিক স্কুল, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!