সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব কটি মূল্যসূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ১ হাজার ৪৩ কোটি টাকার বেশি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
বৃহস্পতিবার ডিএসইর বাজার পরিসংখ্যান অনুযায়ী, দিনভর ২ লাখ ৪৭ হাজার ৫৪২টি লেনদেনের মাধ্যমে ৩৮ কোটি ৮৫ লাখ ৭ হাজার ৩১৯টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৪৩ কোটি ৪৩ লাখ টাকা।
দিন শেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৯৫ দশমিক ৫৮ পয়েন্টে ওঠে। ডিএসইএস সূচক ৩ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১ হাজার ১৯৫ দশমিক ২৪ পয়েন্টে। আর ব্লু–চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস–৩০ বেড়ে ২ হাজার ২১৭ দশমিক ২২ পয়েন্টে পৌঁছায়।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৪টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ১৬৩টির কমেছে এবং ৫৫টির দর অপরিবর্তিত ছিল।
ক্যাটাগরিভিত্তিক হিসাবে, ‘এ’ ক্যাটাগরির ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৩টির দর বেড়েছে, ৮৩টির কমেছে এবং ১৩টির দর অপরিবর্তিত ছিল। ‘বি’ ক্যাটাগরির ৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৩টির দর বেড়েছে, ২৮টির কমেছে এবং ১৩টির দর অপরিবর্তিত ছিল। আর ‘জেড’ ক্যাটাগরির ১১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৮টির শেয়ারদর বেড়েছে, ৫২টির কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত ছিল।
এ ছাড়া লেনদেন হওয়া ৩৪টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৯টির ইউনিটদর বেড়েছে, দুটি কমেছে এবং তিনটির দর অপরিবর্তিত ছিল।
অন্যদিকে, লেনদেন হওয়া তিনটি করপোরেট বন্ডের সব কটির দর কমেছে। চারটি সরকারি সিকিউরিটিজের মধ্যে একটির দর বেড়েছে, আর তিনটির দর কমেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!