অর্থনীতি

জুলাইয়ে রেমিট্যান্স ২.৮৬ বিলিয়ন ডলার, বেড়েছে ১৫.৪ শতাংশ

আপডেট: আগ ০৩, ২০২৬ : ০৫:৫০ এএম
জুলাইয়ে রেমিট্যান্স ২.৮৬ বিলিয়ন ডলার, বেড়েছে ১৫.৪ শতাংশ

চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে প্রায় ২ দশমিক ৮৬ বিলিয়ন মার্কিন ডলার। আগের বছরের একই মাসের তুলনায় এ আয় বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ।

রোববার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ দশমিক ৮৫৯ বিলিয়ন ডলার। ২০২৫ সালের জুলাইয়ে এ পরিমাণ ছিল ২ দশমিক ৪৭৮ বিলিয়ন ডলার।

তথ্য অনুযায়ী, মাসের শেষ দুই দিন—৩০ ও ৩১ জুলাই—প্রবাসী বাংলাদেশিরা ১৫২ মিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা মাসজুড়ে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য অবদান রেখেছে।

অর্থনীতিবিদদের মতে, রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। একই সঙ্গে আমদানি ব্যয় মেটানো, বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় রাখা এবং সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা রক্ষায়ও এ প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!