দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণালঙ্কারের দাম। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। এর আগে সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কোন স্বর্ণের দাম কত
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। এর আগে এ মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
অর্থাৎ প্রতি ভরিতে দাম বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকায়।
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।
রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, শনিবার সকাল ১০টা থেকে দেশের বাজারে স্বর্ণ ও স্বর্ণালঙ্কার বিক্রি হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!