অর্থনীতি

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.২৫ বিলিয়ন ডলার

আপডেট: আগ ১৯, ২০২৬ : ০৫:২৭ এএম
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.২৫ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

বুধবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৭ দশমিক ২৫ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গ্রস রিজার্ভ ও বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের মধ্যে পার্থক্য রয়েছে। আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব তুলনামূলকভাবে সংক্ষিপ্তভাবে করা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!