চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ আয় ৩২ দশমিক ৬ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৭ আগস্ট এক দিনেই প্রবাসীরা ৯ কোটি ৮০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৭৪ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৩৯০ কোটি ২০ লাখ ডলার।
সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম দেড় মাসে প্রবাসী আয়ে বেড়েছে ৮৪ কোটি ৪০ লাখ ডলার। এতে বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ৬ শতাংশ। রেমিট্যান্সের এই প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!