দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে আজ রোববারের লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৮ কোটি টাকার বেশি।
দিন শেষে ডিএসইতে ৩৯২টি কোম্পানির ১৮ কোটি ৯৮ লাখ ৭০ হাজার ৭২৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ৫১৮ কোটি ৩ লাখ ৬ হাজার ৮১৭ টাকা।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৪১ দশমিক ৩৯ পয়েন্ট কমে ৫ হাজার ৬১৪ দশমিক ২৯ পয়েন্টে নেমেছে। ডিএস-৩০ সূচক ১২ দশমিক ৬৬ পয়েন্ট কমে ২ হাজার ১২২ দশমিক ২৩ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ৪ দশমিক ৪২ পয়েন্ট কমে ১ হাজার ১২৮ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করছে।
বেশির ভাগ কোম্পানির দর কমেছে
লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে ৩০৯টির শেয়ারদর কমেছে। দর বেড়েছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারদর।
লেনদেনের ভিত্তিতে ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে সায়হাম টেক্সটাইল, শাইন ইন্ডাস্ট্রিজ, সায়হাম কটন, প্যারামাউন্ট টেক্সটাইল, সেন্ট্রাল অ্যালায়েন্স ইন্স্যুরেন্স, ফুয়াদিকা ফুডস, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, মালেক স্পিনিং, এমএল ডায়িং ও আইপিডিসি।
দর বেড়েছে যেসব কোম্পানির
দর বৃদ্ধির শীর্ষে ছিল সায়হাম কটন ও সায়হাম টেক্সটাইল। এরপর রয়েছে সেনা ইন্স্যুরেন্স, মুন্নো ফেব্রিকস, সোনালী আঁশ, আরএন স্পিনিং, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, সিমেক্স ইন্ডাস্ট্রিজ, প্যারামাউন্ট টেক্সটাইল ও ইস্টার্ন টেক্সটাইল।
অন্যদিকে দর কমার শীর্ষে রয়েছে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, এআইবিএল ১ম ইসলামী মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ান, জেএমআই সিরিঞ্জেস, সিকদার ইন্স্যুরেন্স, ফুয়াদিকা ফুডস, শাইন ইন্ডাস্ট্রিজ, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড ও ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!