অর্থনীতি

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার

আপডেট: সেপ্টে ০২, ২০২৬ : ০৬:১৫ এএম ১৩
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪১ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩২ দশমিক ৫০ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গ্রস রিজার্ভ ও আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের মধ্যে এই পার্থক্য মূলত হিসাবপদ্ধতির ভিন্নতার কারণে হয়ে থাকে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!