ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তালিকা থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, সরবরাহ ও সাপ্লাই চেইনের মধ্যে এক ধরনের বৈষম্য রয়েছে। এ কারণে বাজারে এখনো স্থিতিশীলতা আসেনি।
ভর্তুকির মাধ্যমে টিসিবি যে কার্যক্রম পরিচালনা করছে, তা দেশের মানুষের জন্য উপকারী হবে বলেও মন্তব্য করেন তিনি। খন্দকার আব্দুল মুক্তাদির জানান, টিসিবির কার্ড ডিজিটাল রূপান্তরের ফলে সরকারের ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!