অর্থনীতি

সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ নির্মাণ দ্রুত বাস্তবায়ন হবে: বাণিজ্যমন্ত্রী

আপডেট: সেপ্টে ২৩, ২০২৬ : ০৫:০৫ এএম
সিলেটে প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজ নির্মাণ দ্রুত বাস্তবায়ন হবে: বাণিজ্যমন্ত্রী

কৃষিপণ্য সংরক্ষণ ও রপ্তানির সুযোগ বাড়াতে সিলেটে প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার সিলেট সার্কিট হাউসে কৃষি বিপণন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় আয়োজিত অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, ঢাকার শ্যামপুরের প্যাকিং হাউজ ও কোল্ড স্টোরেজের আদলে প্রয়োজনীয় সমীক্ষা করে সিলেটের প্রকল্পটির কাজ দ্রুত শুরু করা হবে। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী এর পরিধি বাড়ানো হবে।

কৃষিপণ্য রপ্তানিতে নতুন সুযোগ

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা গেলে সিলেটকে দেশের অন্যতম প্রধান কৃষিপণ্য রপ্তানিকারক অঞ্চল হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এ জন্য কৃষি উদ্যোক্তা, ব্যবসায়ী নেতা ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ, প্যাকেজিং ও রপ্তানির প্রয়োজনীয় অবকাঠামো গড়ে উঠলে কৃষক ও কৃষি উদ্যোক্তারা উপকৃত হবেন। একই সঙ্গে কৃষিপণ্যের অপচয় কমবে এবং আন্তর্জাতিক বাজারে সিলেটের কৃষিপণ্যের প্রবেশের সুযোগ বাড়বে।

সভায় সরকারি-বেসরকারি প্রতিনিধিরা

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন এবং জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম উপস্থিত ছিলেন।

এ ছাড়া সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা সভায় অংশ নেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!