অর্থনীতি

১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯৯ কোটি ডলার

আপডেট: অক্টো ১২, ২০২৬ : ০৬:০১ এএম ৫ ০
১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৯৯ কোটি ডলার

চলতি অক্টোবর মাসের প্রথম ১০ দিনে দেশে ৯৯ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছরের একই সময়ে এসেছিল ৯৪ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ৮ থেকে ১০ অক্টোবর—এই তিন দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১ কোটি ৭০ লাখ ডলার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ১০২ দিনে (১ জুলাই থেকে ১০ অক্টোবর) দেশে মোট রেমিট্যান্স এসেছে ৯৫৮ কোটি ১০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮৫৩ কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ৩ শতাংশ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!