দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গত শুক্রবারের পর আজ বুধবার দ্বিতীয় দফায় সোনার দাম কমানো হলো। দুই দফায় প্রতি ভরিতে মোট দাম কমেছে ৫ হাজার ৪৮২ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
বুধবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানায় বাজুস। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
এর আগে গত শুক্রবারও প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল। ফলে দুই দফায় মোট ৫ হাজার ৪৮২ টাকা কমল সোনার দাম।
এদিকে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!