বিনোদন

মায়ের শাড়ি কেটে বৈশাখের জামা বানাতাম: পরীমণি

আপডেট: এপ্রি ১৫, ২০২৬ : ০৫:২০ এএম
মায়ের শাড়ি কেটে বৈশাখের জামা বানাতাম: পরীমণি

পহেলা বৈশাখকে ঘিরে ছোটবেলার স্মৃতি ভাগ করে নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণি। তিনি জানিয়েছেন, শৈশবে মায়ের ও নানীর শাড়ি দিয়ে বৈশাখের জামা বানানোর আনন্দ আজও তাঁকে আবেগাপ্লুত করে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পরীমণি লিখেছেন, ছোটবেলায় তিনি মায়ের শাড়ি কেটে নিজের জন্য বৈশাখী পোশাক তৈরি করতেন। সেই সময়ের আনন্দের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘কি আনন্দ, সে যে কী আনন্দ।’
এবারের বৈশাখ উদযাপনেও সেই স্মৃতির পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছেন এই অভিনেত্রী। নিজের শাড়ি দিয়ে সন্তানদের জন্য বৈশাখী পোশাক তৈরি করেছেন তিনি। সন্তানদের নতুন সাজে দেখার অপেক্ষায় দিন কাটছে তাঁর।
পোস্টে পরীমণি লিখেছেন, তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন সন্তানদের ঘুম থেকে ওঠার জন্য, যাতে তারা তাঁর শাড়ি দিয়ে বানানো বৈশাখী জামা পরে সামনে আসে। সেই মুহূর্তটি মন ভরে উপভোগ করতে চান তিনি।
পহেলা বৈশাখ ঘিরে তারকাদের নানা আয়োজনের মধ্যেও পরীমণির এই আবেগঘন স্মৃতিচারণ ভক্তদের মাঝে আলাদা আগ্রহ তৈরি করেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!