বিনোদন

নাচতে নাচতে চিংড়ি রান্না করলেন পরীমণি

আপডেট: এপ্রি ১৯, ২০২৬ : ০৫:৩৯ এএম
নাচতে নাচতে চিংড়ি রান্না করলেন পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও সামাজিক মাধ্যমে আলোচনায়। শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত ভিডিও শেয়ার করেছেন তিনি, যেখানে তাকে প্রাণবন্ত ভঙ্গিতে চিংড়ি রান্না করতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, আধুনিক সাজের রান্নাঘরে কালো হাতাখোলা পোশাকে, চোখে চশমা আর চুলে ঝুঁটি বেঁধে রান্নায় ব্যস্ত পরীমণি। কড়াইয়ে চিংড়ি বসানোর ফাঁকেই হঠাৎ গানের তালে নেচে ওঠেন তিনি। জনপ্রিয় একটি হিন্দি গানের সঙ্গে তাল মিলিয়ে রান্নার মাঝেই তার এই নাচ দর্শকদের নজর কেড়েছে।

মাত্র ১৬ সেকেন্ডের ভিডিওটির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘একজন চিংড়ি প্রিয় পরী, হিহি।’

ভিডিওটি প্রকাশের পর দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। নেটিজেনদের অনেকেই তার প্রাণবন্ত উপস্থাপনাকে প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, রান্নার সময় এমন আনন্দঘন মুহূর্ত তাদেরও অনুপ্রাণিত করে।

ব্যক্তিগত জীবন ও নানা ইস্যুতে প্রায়ই আলোচনায় থাকেন পরীমণি। সামাজিক মাধ্যমে নিজের দৈনন্দিন মুহূর্ত ভাগাভাগি করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। যদিও সাম্প্রতিক সময়ে বড় পর্দায় তাকে খুব বেশি দেখা না গেলেও, নতুন চলচ্চিত্র ও ওটিটি কনটেন্টে কাজ করার গুঞ্জন শোনা যাচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!