বিনোদন

‘আমি খুবই সাধারণ একটা মেয়ে’—কেয়া পায়েল

আপডেট: এপ্রি ২০, ২০২৬ : ০৬:০৫ এএম
‘আমি খুবই সাধারণ একটা মেয়ে’—কেয়া পায়েল

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। গ্ল্যামার আর অভিনয়ের মুন্সিয়ানায় দর্শকদের মন জয় করলেও ব্যক্তিজীবনে নিজেকে একেবারেই সাধারণ মানুষ হিসেবেই দেখেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি ও কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

দীর্ঘদিন ধরে একটি ধারাবাহিক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তুলে ধরে কেয়া বলেন, “তিন বছর ধরে আমরা প্রতি মাসে শুটিং করেছি। এখন মনে হচ্ছে, যাদের সঙ্গে এতদিন কাজ করেছি, তাদের সঙ্গে হয়তো দেখা হবে, কিন্তু যে পরিবারটা তৈরি হয়েছিল—সেটা আর আগের মতো থাকবে না।”

শুটিং সেটের সম্পর্কগুলোকে পর্দার অভিনয়ের চেয়েও বেশি গুরুত্ব দেন তিনি। কেয়ার ভাষায়, “সিনের বাইরেও সহশিল্পীদের সঙ্গে দারুণ সম্পর্ক তৈরি হয়েছে। এই অনুভূতিটা খুব ব্যক্তিগত, তাই ক্যামেরার সামনে তা প্রকাশ করতে চাই না।”

নিজের ব্যক্তিত্ব সম্পর্কে বলতে গিয়ে অভিনেত্রী বলেন, “দিনশেষে আমি খুবই সাধারণ একটা মেয়ে। আমি অনেক আবেগপ্রবণ। পরিবারে যতটা সময় দিই, তার চেয়ে বেশি সময় ব্যয় হয় কাজের পেছনে।”

সহকর্মীদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও উল্লেখ করেন তিনি। “যাদের সঙ্গে নিয়মিত কাজ করি, তারা আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে ওঠে,”—যোগ করেন কেয়া পায়েল।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!