বলিউডে আবারও সুখবর। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ পোস্টের মাধ্যমে এই খবর জানান তারকা দম্পতি।
ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে দেখা যায়, তাদের প্রথম সন্তান দুয়া একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে রয়েছে। ছবিটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম।
পোস্টটির মন্তব্যঘরে অভিনন্দন ও ভালোবাসার বার্তায় সাড়া দেন অসংখ্য ভক্ত। কেউ লিখেছেন, “দ্বিতীয় সন্তানের অপেক্ষায়—দারুণ খবর!”, আবার কেউ ভালোবাসার ইমোজিতে শুভেচ্ছা জানিয়েছেন।
এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর এই দম্পতির কোলজুড়ে আসে তাদের প্রথম কন্যা সন্তান দুয়া।
উল্লেখ্য, ২০১৩ সালে গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা ছবির সেটে পরিচয় থেকে সম্পর্কের শুরু হয় দীপিকা ও রণবীরের। কয়েক বছর প্রেমের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। বর্তমানে ব্যক্তিজীবনের পাশাপাশি পেশাগত জীবনেও ব্যস্ত সময় পার করছেন এই তারকা জুটি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!